• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভারতীয়দের এক বছর স্বর্ণ না কেনার আহ্বান মোদির পুলিশে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর প্রথমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, গার্ড অব অনার প্রদান পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি দেশে আরও নতুন বিশ্ববিদ্যালয় চালুর পথে: শিক্ষামন্ত্রী ব্যারিস্টার সুমনের জামিন বহাল রাখলেন আপিল বিভাগ ঈদ উপলক্ষে আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১

তুষারঝড়ে অচল যুক্তরাজ্য:

স্কুল বন্ধ-বিদ্যুৎ বিপর্যয়ে জনজীবন স্থবির

আন্তর্জাতিক ডেস্ক    ২১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ এ.এম.
তুষারঝড়ে যুক্তরাজ্য-ছবি: সংগৃহীত

তুষারঝড় ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য। দেশজুড়ে শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, পাশাপাশি ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে বহু এলাকা গুরুত্বপূর্ণ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানায়, বুধবার রাত থেকেই তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে থাকে। ভারী তুষারপাতের পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর একাধিক সতর্কতা জারি করেছে। বলা হয়েছে, যেকোনো সময় আবারও “থান্ডারস্নো” আঘাত হানতে পারে।

যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে তুষার ও বরফঝুঁকির কারণে অতিরিক্ত ইয়েলো ওয়ার্নিং বলবৎ রয়েছে। বিবিসির তথ্য অনুসারে, উত্তর-পূর্ব স্কটল্যান্ডে একশোর বেশি স্কুল বন্ধ করা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসেও বেশ কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় প্রশাসন জানায়, বরফাচ্ছন্ন সড়ক ও ভারী তুষারপাতের কারণে যাতায়াত বিপজ্জনক হয়ে পড়েছে। অনেক স্কুল বিদ্যুৎ ঘাটতির কারণে গরমের ব্যবস্থা সচল রাখতে না পারায় খুলে দেওয়া সম্ভব হয়নি।

ওয়েলসের পশ্চিমাঞ্চলে বরফ জমে যাওয়ার পর শত শত বাড়ি এখনো বিদ্যুৎহীন। উত্তর ইংল্যান্ডের বিশেষ কিছু এলাকায় অ্যাম্বার ওয়ার্নিং জারি রয়েছে-যাতায়াত বিঘ্নিত হওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটের ঝুঁকি বেশি।

স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা কয়েকটি অঞ্চলে অ্যাম্বার কোল্ড-হেলথ অ্যালার্ট জারি করেছে, যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যঝুঁকি বাড়ার ইঙ্গিত দেয়।

এদিকে শুক্রবার পর্যন্ত কার্যকর থাকবে এমন আরও তিনটি নতুন ইয়েলো ওয়ার্নিং জারি করা হয়েছে। ঠান্ডার প্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গত রাত ছিল চলতি মৌসুমে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে সবচেয়ে শীতল রাত। অক্সফোর্ডশায়ারের বেনসনে তাপমাত্রা নেমে যায় মাইনাস ৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফলে দেশজুড়ে তীব্র শীত আর ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
মার্কিন প্রস্তাবের বিপরীতে ইরানের জবাব ‘অগ্রহণযোগ্য’: ট্রাম্প
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৫১
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
ইউরেনিয়ামের কাছে গেলেই উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের