• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চিকিৎসক হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি

সাতক্ষীরা প্রতিনিধি    ২২ নভেম্বর ২০২৫, ০১:০৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২৫ দিন পার হলেও কোনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মীর শিশুপুত্র নিহত হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালায় একদল লোক। গত ২৮ অক্টোবর রাত ৮টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এতে জরুরী বিভাগে কর্তব্যরত অবস্থায় হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেনসহ চারজন হামলার শিকার হন। অথচ হামলার ২৫ দিন পার হলেও অভিযুক্তরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে।

হামলার ঘটনায় ২৯ অক্টোবর দুপুরে ভুক্তভোগী চিকিৎসক হাসপাতালের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করেন। এতে আব্দুল্লাহ আল মামুন সরদার (৩৫), মোঃ শহিদুল ইসলাম টিটু (৩৮), আবুল হোসেন (২৩), মোঃ বাইজিদ গাজী (২২), সাগর (২৩) ও নাহিদসহ (২২) ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়।

ভুক্তভোগী শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মিলন হোসেন বলেন, মামলার পর থেকে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কার্যকরী পদক্ষেপ না নেওয়ায় এখন পর্যন্ত কোনো হামলাকারী গ্রেপ্তার হয়নি। এতে অনেকটাই আশঙ্কায় রয়েছে হামলার শিকার চিকিৎসারা।পুলিশের কাছে একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক।

এ ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আনজির হোসেন জানান, আমরা যথেষ্ট চেষ্টা চালাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমি গত চারদিন নির্বাচনের ট্রেনিং এ ছিলাম। আগামীকাল থানায় ফিরবো। আসামির গা ঢাকা দেওয়ায় তাদের ধরতে একটু সময় লাগছে। এ ব্যাপারে পুলিশের কোনো গাফিলতি নেই। আশা করছি দ্রুত তাদের গ্রেপ্তার করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার