• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ৬১৫

নিজস্ব প্রতিবেদক    ২৬ নভেম্বর ২০২৫, ০৬:০৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৬১৫ জন রোগী।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ২৬ নভেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২১৭ জনে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৭০ জন।

২০২৪ সালে পুরো বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু এবং ৩ লাখ ২১ হাজার ১৭৯ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠানে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।  ছবি: ভিওডি বাংলা
৫০ শয্যার সব সরকারি হাসপাতালকে ১শ’ শয্যা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু
দেশে হামের উপসর্গে একদিনে ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত
জুলাই-আগস্টে বাড়তে পারে ডেঙ্গু: স্বাস্থ্যমন্ত্রী