• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঝালকাঠির দুই উপজেলায় নতুন ইউএনও

ঝালকাঠি প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০১:০৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির দুটি উপজেলায় প্রশাসনের নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সেগুফ্তা মেহনাজ। আর নলছিটি উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পাচ্ছেন শিল্প মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) জোবায়ের হাবিব।

বুধবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, দুই কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্বও প্রদান করা হয়েছে, এবং এ জন্য ক্রিমিনাল প্রসিডিউর কোড (সিআরপিসি) ১৮৯৮–এর সেকশন ১৪৪ অনুযায়ী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়—নবনিযুক্ত কর্মকর্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ে যোগ না দিলে সেদিন বিকেল থেকেই তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে। যাদের পদায়ন পরিবর্তিত হয়েছে, তারা নতুন কর্মস্থলের নাম উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

প্রশাসনের সংশ্লিষ্টদের মতে, এবারের রদবদলে ঝালকাঠির মাঠ প্রশাসনে নতুন গতি ও কর্মতৎপরতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সাময়িক বরখাস্ত বিএমপির তিন পুলিশ সদস্য
ছবি: ভিওডি বাংলা
হরিপুরে একদিনের বেতন দিয়ে বৃক্ষরোপন করলেন কর্মচারীরা
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ২