• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পি.এম.
দক্ষিণপশ্চিম চীনের কুনমিং -ছবি: সংগৃহীত

চীনের কুনমিংয়ে একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ১১ রেলকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রয়টার্সের খবরে বলা হয়েছে, লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করার সময় দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রেনটি কুনমিংয়ের লুয়াং টাউন স্টেশনের কাছে ভূমিকম্প শনাক্তকরণ যন্ত্রাংশ পরীক্ষা করছিল। ওই সময় একটি বাঁকানো রেললাইনে থাকা কর্মীদের ধাক্কা মারে এটি।

ভয়াবহ এ দুর্ঘটনার পর স্টেশনটিতে আবার স্বাভাবিক হয়ে সেখানে আবার ট্রেন চলছে। কেন এ দুর্ঘটনা ঘটল সেটির কারণ এখন অনুসন্ধান করা হচ্ছে।

বিশ্বে সবচেয়ে বড় রেলনেটওয়ার্ক রয়েছে চীনের। সবমিলিয়ে দেশটিতে আছে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার দীর্ঘ রেলপথ। প্রতিবছর কয়েক কোটি ট্রিপ পরিচালনা করে দেশটির রেল কর্তৃপক্ষ।

এরআগে ২০২১ সালে লানঝু-শিনজিয়াং সেকশনের গানসু স্টেশনে ট্রেনের ধাক্কায় ১১ কর্মী প্রাণ হারিয়েছিলেন।

চীনের রেলকে বিশ্বের অন্যতম কার্যকর ও নিরাপদ হিসেবে বিবেচনা করা হয়। তবে মাঝে মাঝে ভয়াবহ দুর্ঘটনাও ঘটে। এরমধ্যে ২০১১ সালে পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ৪০ নিহত ও ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছিলেন।

সূত্র: রয়টার্স

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা