• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবাবগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় গ্রাম পুলিশকে সম্মাননা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি    ২৭ নভেম্বর ২০২৫, ০৩:০৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

দিনাজপুরের নবাবগঞ্জে একজন গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্ত হলেন, উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর গ্রাম পুলিশ মোঃ সাহাজুল ইসলাম। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম এর সামনে গ্রাম পুলিশের সদস্যের হাতে সম্মাননা স্বারক তুলে দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এ সময় অন্যান্য ইউনিয়নের গ্রাম পুলিশগন ও উপজেলার বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমান জানান, এবার নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ড এর এক জন গ্রাম পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ১ জন গ্রাম পুলিশ সদস্যকে সম্মাননা প্রদান করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
অনিয়ম ও সমস্যা নিয়ে জরুরি সভা, অপরাধ দমনে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
ধান শুকাতে ব্যস্ত বাবা-মা, ডোবায় মিলল শিশুর লাশ
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী
যুবদল নেতার উপহার পেল ১৬ শিক্ষার্থী