• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সৌদিতে শেখ হাসিনাকে ‘কাজ্জাব’ বলা হয় দাবি এ্যানির

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২৮ নভেম্বর ২০২৫, ০৩:৩৪ পি.এম.
বিএনপি নেতা শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি-ছবি-ভিওডি বাংলা

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সৌদি আরবে অনেক মানুষ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রশংসা করেন। আর তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কাজ্জাব’ অর্থাৎ মিথ্যাবাদী বলে উল্লেখ করে থাকেন। তাদের মতে, খালেদা জিয়া একজন ভালো মানুষ এবং জিয়াউর রহমান মুসলিম উম্মাহর একজন সম্মানিত ও জনপ্রিয় নেতা ছিলেন।

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে নারী ভোটারদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

এ্যানি বলেন, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দেশের সাহসী ছেলেরা যুদ্ধ করেছে। সেই যুদ্ধে নেতৃত্ব দেন জিয়াউর রহমান। তিনি চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ডাক দেন এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধে তিনি ময়দানেও নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন এ্যানি।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতি করার সময়ে বহুবার জেল-জুলুমের শিকার হয়েছেন। নিজের বাসায় হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “তারপরও আমি অন্যায়ের কাছে মাথা নত করিনি।”

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, আবুল হাশেম, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ।

ভিওডি বাংলা/জা   
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার