• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৫৭২

নিজস্ব প্রতিবেদক    ২৯ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টা) এক দিনে ৫৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কেউ মারা যাননি। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জনে স্থির রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৩২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৫৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৯১ হাজার ২২২ জন।

২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯৩,৭৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০১১,২১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে মোট ৩২১,১৭৯ জন ভর্তি এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
নোয়াখালীতে স্বাস্থ্যমন্ত্রীর অ্যাকশন, হাসপাতালের তত্ত্বাবধায়ক প্রত্যাহার
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
সরকারি স্বাস্থ্যব্যবস্থায় অন্তর্ভুক্তির দাবি অপটোমেট্রিস্টদের
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল
স্বল্পমূল্যে মানসম্মত চিকিৎসা সেবা, রোগীদের ভরসার নাম আদ-দ্বীন হাসপাতাল