• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সোমবার থেকে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা, অধিদপ্তরের কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক    ৩০ নভেম্বর ২০২৫, ০৬:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তারা রোববার থেকে শুরু হওয়া তৃতীয় সাময়িক বা বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন।

তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার সুষ্ঠু সম্পাদনের নির্দেশ দিয়েছে। কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম ঘটলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: ৩ দফা দাবিতে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

রোববার (৩০ নভেম্বর) অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) একে মোহাম্মদ সামছুল আহসানের সই করা চিঠি সব বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে। চিঠিতে ১ ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার তথ্য দেওয়া হয়েছে এবং পরীক্ষা নির্ধারিত সময়ে সম্পাদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মু. মাহবুবর রহমান জানিয়েছেন, কোনো দৃশ্যমান অগ্রগতি না হলে সহকারী শিক্ষকরা পরীক্ষা বর্জন চালিয়ে যাবেন।

সূত্র জানায়, সারাদেশে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক কর্মরত আছেন, যার অধিকাংশই সহকারী শিক্ষক। প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে এবং সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন-ভাতা পাচ্ছেন। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষকরা আন্দোলন করছেন।

গত ৮ থেকে ১২ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষক আহত হন। আশ্বাসের পর ক্লাসে ফেরেন শিক্ষকরা, তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় ফের কর্মবিরতি শুরু হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য