• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

শাটডাউন: প্রাথমিক শিক্ষকদের আন্দোলন শুরু

নিজস্ব প্রতিবেদক    ৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৫ পি.এম.
প্রাথমিক শিক্ষকরা তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ চালিয়ে যাবে-ছবি: সংগৃহীত

সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ থেকে ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকা এবং তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ জারি করার প্রতিবাদে কর্মসূচি চালু হয়েছে। এতে তৃতীয় দিনের মতো বার্ষিক পরীক্ষা স্থগিত রয়েছে।

পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন বলেন, সরকারের প্রতিশ্রুতিতে কোনো অগ্রগতি নেই; তাই আন্দোলন জোরদার করা ছাড়া উপায় নেই। শিক্ষকরা জানাচ্ছেন, অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডসহ তিন দাবি পূরণ না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

তিন দফা দাবির মধ্যে রয়েছে:
১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫,৫৬৯টি, যেখানে ৩,৮৪,০০০-এর বেশি শিক্ষক কর্মরত। প্রধান শিক্ষকরা ইতোমধ্যেই ১০ম গ্রেডে বেতনভুক্ত হলেও সহকারী শিক্ষকরা এখনও ১৩তম গ্রেডে আছেন।

আগের আন্দোলনের সময়, নভেম্বরের ৮-১২ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষক আহত হয়েছিলেন। প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষকরা আবারও কর্মবিরতিতে ফেরেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য