• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

অধ্যাদেশের দাবিতে ফের রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

অধ্যাদেশের দাবিতে আবারও রাস্তায় নামতে যাচ্ছেন রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার অগ্রগতি আটকে থাকায় এবং চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় আজ রোববার (৭ ডিসেম্বর) শিক্ষা ভবন অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। আন্দোলনকারীদের একদফা দাবি-দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে। 

শিক্ষার্থীরা জানান, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির খসড়া আইন শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেখা যাচ্ছে না। এতে পরিচয় সংকট, অ্যাকাডেমিক অনিশ্চয়তা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দেড় লক্ষাধিক শিক্ষার্থী অনিশ্চয়তায় রয়েছেন।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আইনের ওপর অনলাইনে মতামত নেওয়া হলেও তিন দফা বৈঠকের পরও অগ্রগতি হয়নি। এতে শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।

আজকের কর্মসূচি সম্পর্কে শিক্ষার্থীরা জানান, অধ্যাদেশ জারি না হলে রোববার সকাল ১১টায় শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা এবং পরে টানা অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এর আগে ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, বহুদিন ধরে সাত কলেজকে একীভূত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া ঝুলে আছে। পরিচয় সংকট ও অ্যাকাডেমিক অনিশ্চয়তার মধ্যে আমরা পড়েছি। এখন আমাদের একটাই দাবি-অধ্যাদেশ।

গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছিল, সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। শিক্ষার্থীদের গুজব এড়িয়ে দায়িত্বশীল আচরণেরও আহ্বান জানানো হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য