• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গণবদলি ও শোকজের মুখে পরীক্ষায় ফিরলেন প্রাথমিক শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক    ৭ ডিসেম্বর ২০২৫, ১১:২২ এ.এম.
স্থগিত হলো কর্মসূচি পরীক্ষায় ফিরলেন সহকারী শিক্ষকরা-ছবি: সংগৃহীত

গণবদলি ও শোকজের চাপে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করে অবশেষে বার্ষিক পরীক্ষায় ফিরছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। 

রোববার (৭ ডিসেম্বর) দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নেবেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা।

শিক্ষক নেতা শামছুদ্দিন মাসুদ বলেন, “শিক্ষার্থীদের স্বার্থে এবং অভিভাবকদের দাবি বিবেচনায় আমরা পরীক্ষায় ফিরছি। তবে যেভাবে গণহারে শোকজ ও বদলির মাধ্যমে শিক্ষক হয়রানি করা হচ্ছে, তা উদ্বেগজনক। বার্ষিক পরীক্ষা শেষে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।”

দাবি বাস্তবায়ন পরিষদের ডাকে গত ২৭ নভেম্বর শিক্ষকরা লাগাতার কর্মবিরতি শুরু করেন। ১ ডিসেম্বর থেকে বার্ষিক পরীক্ষা বর্জন এবং ২ ডিসেম্বর থেকে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালু হয়। তবে ৪ ডিসেম্বর একযোগে ৪২ শিক্ষককে ভিন্ন জেলায় ‘প্রশাসনিক বদলি’ করা হলে আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিত করেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে। নিয়োজিত আছেন তিন লাখ ৮৪ হাজারের বেশি শিক্ষক, যাদের বেশিরভাগই সহকারী শিক্ষক।

বর্তমানে প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে থাকলেও সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতনভাতা পাচ্ছেন। গ্রেড উন্নীতকরণের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য