• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নলছিটিতে হাতপাখার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি    ১২ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পি.এম.
নলছিটিতে হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীর পথসভা। ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠি নলছিটির সুবিদপুর ইউনিয়নের তালতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৩টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. সিরাজুল ইসলাম সিরাজী।
পথসভায় বক্তব্য দেন উপজেলা ইসলামি আন্দোলন সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদী, সুবিদপুর ইউনিয়ন ইসলামি আন্দোলন সভাপতি মাওলানা গোলাম মাওলা, ইউনিয়ন ইসলামি আন্দোলনের উপদেষ্টা মাওলানা আব্দুল করিম, ইসলামি যুব আন্দোলন নলছিটি শাখার সভাপতি মো. হুমায়ুন কবির মৃধা প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন যুব আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ওলি উল্লাহ বায়জিদ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন সুবিদপুর ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহিদ খান, সুবিদপুর ইউনিয়ন ছাত্র আন্দোলন সভাপতি মো. শিপন আল ফারাবীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে হাতপাখা প্রতীকের পক্ষে প্রচারমূলক সঙ্গীত পরিবেশন করা হয়।
সুবিদপুরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীরা পথসভাস্থলে যোগ দেন।

বক্তারা আসন্ন নির্বাচনে ইসলামি সমমনা ৮ দলের পক্ষে ভোট প্রার্থনা করেন।

ভিওডি বাংলা/ মশিউর রহমান রাসেল/ আরিফ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী