• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪১ পি.এম.
হাদীর উপর হামলার প্রতিবাদে তাড়াশে বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর  হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২ টার সময় তারা তাড়াশ প্রেসক্লাব চত্বরে সমবেত হয়ে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় তারা প্রেসক্লাব চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হোন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাড়াশ শাখার উদ্যোগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক মেহেদী হাসান নীরবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ন আহবায়ক মো: আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো: সাদি, সদস্য স্বপ্নীল তাফসীর বাঁধন, জুলাইযোদ্ধা সোহান সিকদার সহ অন্যান্যরা।

এ সময় তারা অভিযোগ করে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, প্রশাসন ব্যবস্থা না নিলে তারা সারাদেশ ব্যাপি দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

তারা আরো  বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন অপশক্তি তৎপর রয়েছে। সরকারের গোয়েন্দা সংস্থার কাছে তথ্য থাকার পরও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর উপর হামলার ঘটনা প্রমাণ করে প্রশাসন মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। অবিলম্বে অপরাধীদের চিহ্ণিত করে আইগত ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

ভিওডি বাংলা/ শহিদুল ইসলাম রিপন/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী