• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বিজয় দিবসে ভারতীয় সেনাবাহিনীর বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
পাকিস্তানি বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লে. জেনারেল এ এ কে নিয়াজি। সংগৃহীত ছবি

ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (জনসংযোগ) শাখার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলা হয়, বিজয় দিবস শুধু একটি তারিখ নয়, এটি ১৯৭১ সালের যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ও নির্ণায়ক বিজয়ের প্রতীক। সেই যুদ্ধ ভারতের সামরিক ইতিহাসে যুগান্তকারী, যেখানে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে সফল করে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষে সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। 

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মুক্তিবাহিনী ও ভারতীয় সেনা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে গেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই বিজয় ভারতের সামরিক ইতিহাসকে নতুন রূপ দিয়েছে, দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলেছে এবং একটি নতুন জাতির জন্ম দিয়েছে-বাংলাদেশ। পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস অত্যাচার ও নিপীড়নের অবসান ঘটানোও এই বিজয়ের অংশ। 

মাত্র ১৩ দিনে ভারতীয় সেনার অসাধারণ সাহস ও দক্ষতায় ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেছে-যা বিশ্বের বৃহত্তম সামরিক আত্মসমর্পণগুলোর মধ্যে একটি।

এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন। সেখানে মুক্তিযুদ্ধকে ভারতের ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করা হয়, বাংলাদেশের নাম উল্লেখ না করেই। মোদি লিখেছেন, ‘ভারতের ঐতিহাসিক বিজয়।’

ভিওডি বাংলা/জা

 


 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা