• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

বিএনপির রিল মেকিং প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক    ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ পি.এম.
তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন-ছবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে রিল মেকিং প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম রাখা হয়েছে ‘আমার ভাবনায় বাংলাদেশ’।  

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

তিনি জানান, প্রতিযোগিতায় মোট ১১টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে-ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, ক্রীড়া প্রভৃতি।

দেশে ও বিদেশে অবস্থানরত যে কোনো বয়সের প্রতিযোগী সর্বোচ্চ এক মিনিটের একটি রিল তৈরি করে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের নির্ধারিত ইভেন্টে তা পোস্ট করতে পারবেন।

ড. মাহদী আমিন বলেন, প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। বিজয়ী নির্বাচন করা হবে ৩০ শতাংশ জনমত এবং ৭০ শতাংশ জুরি বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে। আজ থেকেই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরতেই এই আয়োজন। ‘আমার ভাবনায় বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন ও ভাবনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাইমুম পারভেজসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/সবুজ/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী