• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

তারেক রহমানের প্রত্যাবর্তন

বিশেষ ট্রেন-অতিরিক্ত বগি রিজার্ভ চেয়ে বিএনপির আবেদন

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ পি.এম.
সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে যুক্তরাজ্য থেকে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় আগমন নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের কাছে বিশেষ ট্রেন অথবা অতিরিক্ত বগি রিজার্ভের আবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক আবেদনে জানানো হয়, ২৪ ডিসেম্বর দিবাগত রাতে বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে চায় দলটি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত ভাড়া পরিশোধ করা হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে যেসব রুটে একটি করে স্পেশাল ট্রেন অথবা অতিরিক্ত বগি বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে, সেগুলো হলো—

১) কক্সবাজার–ঢাকা ২) সিলেট–ঢাকা ৩) জামালপুর–ময়মনসিংহ–ঢাকা ৪) টাঙ্গাইল–ঢাকা ৫) চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী–ঢাকা ৬) পঞ্চগড়–নীলফামারী–পার্বতীপুর–ঢাকা ৭) কুড়িগ্রাম–রংপুর–ঢাকা

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, তারেক রহমানকে সম্বর্ধনা জানাতে দেশব্যাপী বিপুল সংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আসবেন। সে কারণে যাত্রীচাপ সামাল দিতে এসব রুটে বিশেষ ব্যবস্থার প্রয়োজন।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী