{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
পুলিশ পদক নিয়ে প্রকাশিত সংবাদ বিভ্রান্তিকর: সদর দপ্তর ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

‎নাচ-গানে আইসিএইচ-বির বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক    ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ পি.এম.
নাচ-গানে আইসিএইচ-বির বিজয় দিবস উদযাপন। ছবি: ভিওডি বাংলা

কয়েকশো শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ ও গানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইনস্টিটিউট অব কমিউনিটি হেলথ-বাংলাদেশ (আইসিএইচ-বি) ও ঢাকা কমিউনিটি নার্সিং কলেজ।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকালে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সপ্তম তলায় প্রফেসর কাজী আবুল মনসুর অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানের শুরুতে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফিরোজুর রহমান নান্নু, ডিসিএইচ ট্রাস্টের পরিচালক সুকুমার চক্রবর্তী, আইসিএইচ-বির প্রিন্সিপাল ডা: আমিন সাবেরসহ আরো অনেকে। বক্তব্যে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস,  ঐতিহ্য ও এর আলোকে তরুণ প্রজন্মের আগামীর পথচলা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিটিএইচ ট্রাস্টের সদস্য কাজী হাবিবুর রহমান।

‎আলোচনা পর্ব শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

‎এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। এতে দলীয় ও একক নাচ-গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এ পর্বের শুরুতে দলীয় সংগীত (এক সাগর রক্তের বিনিময়ে) গেয়ে শোনান অনি তাবাসসুম, জিনিয়া, নীল ও সাকিব। পরে নিঝুম (গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ), অনি ও তার দল (পৃথিবী এবার এসে বাংলাদেশে নাও চিনে), দিপু (সূর্যোদয় তুমি সূর্য অস্তে তুমি), জিনিয়া (প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ), হিমু (আমি বাংলায় গান গাই), অনি তাবাসসুম (দুর্গম গিরি কান্তার মরু) ও সুদীপ্ত (আমার সোনার বাংলা) গান পরিবেশন করেন। গানের মাঝে মাঝে নৃত্য পরিবেশন করেন জারা (বল বীর বলো উন্নত মম শির), তন্নী ও অনি (চলো সবাই জীবনের আহ্বানে), দলীয় নিত্য (এসো বাংলার যত বীর জনতা), সেতু (মোর বিনা ওঠে কোন সুরে), মিতু (মন মোর মেঘেরও সঙ্গী), তন্নী (মায়াবন বিহারিনী হরিণী) ও ভাবনা (ময়না ছলাৎ ছলাৎ) গানে নিত্য পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবরিনা ও তাহমিনা।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় মাসেই ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর সম্ভব : আবদুস সালাম
ছয় মাসেই ঢাকাকে পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর সম্ভব : আবদুস সালাম
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬৮
রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬৮
সামাজিক সমস্যার সমাধানও সামাজিকভাবেই সম্ভব: আবদুস সালাম
সামাজিক সমস্যার সমাধানও সামাজিকভাবেই সম্ভব: আবদুস সালাম