• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি: ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ পি.এম.
ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ২৫ তারিখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে । দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন  উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

 বলেন, “তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে।  বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের আমরা সংগঠিতভাবে বরণ করে নেব। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা।  

তিনি আরও বলেন, ঢাকা মহানগরী থেকেই ২০–২৫ লাখ মানুষের সমাগম সম্ভব, যদি দলীয় নেতাকর্মীরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন। “বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। আমাদের সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীরা চাইলে এটি কোনো কঠিন কাজ নয় যোগ করেন তিনি।

নিরাপত্তা প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ‘চিহ্নিত সন্ত্রাসীদের’ জামিন ও তাদের চলাফেরার বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে, যা উদ্বেগজনক। তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনে সহিংসতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো সরে আসেনি।

তিনি বলেন, সম্প্রতি হাদিকে হত্যা করেছে। রাজনৈতিক সাহস থাকলে প্রতিপক্ষ প্রকাশ্যে মোকাবিলা করত। গোপন হামলা রাজনৈতিক দুর্বলতারই প্রমাণ।” তবে একই সঙ্গে তিনি গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করে।

তিনি দাবি করেন, এসব ঘটনায় ‘তৃতীয় পক্ষের’ সংশ্লিষ্টতা থাকতে পারে, যারা পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জয়লাভের লক্ষ্য নিয়ে। এজন্য কেন্দ্রভিত্তিক শক্তিশালী ব্যবস্থাপনা ও ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চান এবং তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপির মনোনীত ঢাকা ৯ আসনের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
পিন্টু ততদিন বেঁচে থাকবেন, যতদিন বিএনপি ও বাংলাদেশ বেঁচে থাকবে: আবদুস সালাম
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
জাতীয় নাগরিক পার্টি সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম
সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে : নাহিদ ইসলাম