• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে নিরাপত্তার কারণ দিখেয়ে গত ১৭ ডিসেম্বর দুপুর ২টার পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখে হাইকমিশন। পরদিন সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে কেন্দ্রের কার্যক্রম চালু হয়।

ভিওডি বাংলা/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী
সিরডাপের সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে : এলজিআরডি মন্ত্রী