• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহনপুর

কৃষি জমি নষ্ট করে পুকুর খননের মহোৎসব

রাজশাহী প্রতিনিধি    ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পি.এম.
রাজশাহী মোহনপুরে পুকুর খননের মহোৎসব। ছবি: ভিওডি বাংলা

রাজশাহীর মোহনপুর উপজেলায় পুকুর খননের মহোৎসব শুরু হয়েছে। ভাড়াকৃত কয়েকটি এস্কেভেটর মেশিন (ভেকু) দিয়ে দিনরাত্রি সজাগ থেকে দ্রুত গতিতে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছে স্বার্থনেষী ব্যক্তিরা।

খোঁজ নিয়ে জানার পর নিশ্চিত হওয়া যায়, মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সরকারি বিধি অমান্য করে বিরহী বিলে প্রায় ১০ বিঘা কৃষি জমিতে এক্সেভেটর (ভ্যেকু) মেশিন দিয়ে পুকুর খনন করছে। একই ইউনিয়নের মতিহার নামক বিলে প্রায় ১৪ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছে সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ ভুট্টু। এছাড়া বাকশিমইল ইউনিয়নের ভেটুপাড়া বিলে প্রায় ৬ বিঘা জমিতে পুকুর খনন করছে হেলার নামের ব্যক্তি।

অবৈধ পন্থায় পুকুর খননকারী জাহানাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আমরা উপজেলা পর্যায়ে কথা বলে পুকুর খনন কাজ চালিয়ে যাচ্ছি। এলাকাতেও আমরা সকল কিছু ম্যানেজ করেছি।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, তদন্ত সাপেক্ষে পুকুর খননকারী দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ মোঃ রমজান আলী/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার