• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজারহাট

জাতিসংঘ মিশনে নিহত শান্ত মন্ডলের দাফন সম্পন্ন

   ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পি.এম.
জাতিসংঘ মিশনে নিহত শান্ত মন্ডলের দাফন সম্পন্ন। ছবি: ভিওডি বাংলা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবহিনীর সদস্য শান্ত মন্ডলের দাফন কুড়িগ্রামের রাজারহাটের ছাটমাধাই গ্রামে তার পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে।

এর আগে স্থানীয় দিনোবাজার ঈদগাহ মাঠে শান্ত মন্ডলের শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় শান্ত মন্ডলের আত্মীয়-স্বজনসহ হাজার জনতা তাঁর লাশ এক নজর দেখতে ভিড় করেন। সেখানে হাজার হাজার মুসল্লি অংশগ্রহন করেন। পরে নিহত শান্ত মন্ডলকে সেনাবাহিনীর গার্ড অব অনার দেয়া হয়।

শান্ত মন্ডলকে হারানোর পর থেকে তাঁর পরিবারে চলছে শোকের মাতম। শান্ত মন্ডলের লাশ রোববার(২১ডিসেম্বর) বিজিবির হেলিকপ্টার( এমআই-১৭) করে দুপুর ২টা ২০মিনিটে উলিপুর হেলিপ্যাড মাঠে অবতরণ করেন। পরে সেখান থেকে এ্যাম্বুলেন্স করে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন মেজর ইনজামাম, কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার এসএম রাফসান আহমেদ, মেজর(অব:) আব্দুস সালাম, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কোয়কোবাদ, জামায়াতের অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান ও থানার অফিসার ইনচার্জ আ. ওয়াদুদ, প্রমুখ।

শান্ত মন্ডল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মন্ডলপাড়ার সৈনিক পরিবারে বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নুর ইসলাম মন্ডল ও সাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মন্ডল।  এছাড়াও তার বড় ভাই সোহাগ মন্ডল তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত মন্ডলের স্ত্রী দিলরুবা খাতুন বৃষ্টি  ৫মাসের অন্তঃসত্বা। তিনি স্বামী হারার খবর পেয়ে বার বার মূর্ছা যাচ্ছেন।

শান্ত মন্ডল ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। তিনি সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে সৈনিক পদে ছিলেন। গত ৭ নভেম্বর তিনি শান্তিরক্ষী মিশনে সুদানে যান।

শান্তর বড় ভাই সোহাগ মন্ডল বলেন, মারা যাওয়ার আগে শনিবার সন্ধ্যায় শান্ত ভিডিও কলে বাড়ির সবার সঙ্গে কথা বলেছে। রাত সাড়ে ১০টার দিকে খবর পাই ওদের ক্যাম্পে হামলা হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও তিনি নিজ পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন।

ভিওডি বাংলা/ প্রহলাদ মন্ডল সৈকত/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার