• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেনেজুয়েলা উপকূলের তেল ট্যাংকার ধরার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক    ২২ ডিসেম্বর ২০২৫, ০১:৩৪ পি.এম.
ভেনেজুয়েলা উপকূলের কাছে নিষেধাজ্ঞাভুক্ত ‘বেলা–১’ তেল ট্যাংকার আটকানোর চেষ্টা-ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলা উপকূলের কাছে নিষেধাজ্ঞাভুক্ত ‘বেলা–১’ তেল ট্যাংকার আটকানোর চেষ্টা করছে মার্কিন কোস্টগার্ড; চলতি সপ্তাহে এটি হবে দ্বিতীয় অভিযান।

রয়টার্সের বরাতে মার্কিন কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি ‘ডার্ক ফ্লিট’ জাহাজকে ধরার চেষ্টা চলছে। জাহাজটি ভেনেজুয়েলা থেকে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনো ট্যাংকারটিতে ওঠা সম্ভব হয়নি।

‘বেলা–১’ নামের জাহাজটি ভেনেজুয়েলা থেকে তেল পরিবহন করছে এবং এর সঙ্গে ইরানের সংযোগ রয়েছে বলে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

মার্কিন ও ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সূত্র অনুযায়ী, জাহাজটি বিশাল অপরিশোধিত তেলবাহী এবং অতীতে ইরান ও ভেনেজুয়েলার তেল বহন করেছে। 

এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ভেনেজুয়েলা থেকে ছেড়ে আসা আরেকটি ট্যাংকার আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয়েছিল। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে এই ধরনের অভিযান জোরদার করা হয়েছে। 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা