• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্ব আরবী ভাষা দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

ইবি প্রতিনিধি    ২২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৪ পি.এম.
বিশ্ব আরবী ভাষা দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি। ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে ১৪ তম ‘আন্তর্জাতিক আরবী ভাষা দিবস’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে থেকে র‍্যালি এটি বের হয়। র‍্যালি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষেপ শেষে গগন হরকরা গ্যালারীতে এসে মিলিত হয়। র‍্যালিতে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ,ছাত্র-উপদেষ্টা-সহ বিভাগের শিক্ষাক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজন সূত্রে জানা যায়, দিবসটি গত ১৮ ডিসেম্বর হলেও ছুটির দিন হওয়া উদযাপন স্থগিত হয়। পরবর্তীতে হাদির মৃত্যুতে শোক পালন ও বিভিন্ন করণ সময়সূচিতে পরিবর্তন এনে ২২ ডিসেম্বর উদযাপনের সিদ্ধান্ত হয়।

র‍্যালি শেষে উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী বলেন, আরবি ভাষার গুরুত্ব বিশ্বের মধ্যে এক অনন্য উচ্চতায় রয়েছে। আরবি জাতিসংঘের  ভাষার মধ্যেও অন্তর্ভুক্ত। বিশেষ করে অর্থনৈতিকভাবে বিশ্বের মধ্যে আরবি ভাষার গুরুত্ব রয়েছে। যেহেতু এটা কুরআন-হাদিসের ভাষা, এর গুরুত্ব অপরিসীম। আর বিশেষ করে মুসলমানদের কাছে আরবি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয়ভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে।

তিনি আরো বলেন, কোন ভাষার সাহিত্য-সংস্কৃতি যদি শক্তিশালী হয়, তবে আরবি ভাষার সাহিত্য সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী এর ধারের কাছে অন্য ভাষা নেই। সুতরাং বিশ্ব আরবি ভাষা দিবসে আরবি যাদের মাতৃভাষা এবং আরবি যাদের মাতৃভাষার নয়, যারা অর্থনৈতিক কারণে, ধর্মীয় কারণে  আরবি ভাষা শিখে আমি তাদেরকে অভিবাদন জানাচ্ছি।

উল্লেখ্য, বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপন করতে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

ভিওডি বাংলা/ মো. সামিউল ইসলাম/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার