• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খেজুর আমদানিতে শুল্ক ৪০ শতাংশ কমাল সরকার

নিজস্ব প্রতিবেদক    ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ পি.এম.
রমজান সামনে রেখে খেজুর আমদানি-ছবি-ভিওডি বাংলা

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে। এতে সাধারণ মানুষের জন্য খেজুরের দাম সহনীয় পর্যায়ে রাখতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই সুবিধা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া, চলতি বাজেটে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরও বহাল থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এসব শুল্ক ও কর ছাড়ের ফলে খেজুরের আমদানি বাড়বে, বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তারা সাশ্রয়ী দামে খেজুর কিনতে পারবেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন
২ সপ্তাহে সবজির দামে বড় উল্লম্ফন
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রমজানকে সামনে রেখে কৃত্রিম সংকটে বেড়েছে মুরগির দাম
রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর
হাইকোর্ট: রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর