• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

গুলশানের ১৯৬ নম্বর বাড়ি

নিজস্ব প্রতিবেদক    ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ এ.এম.
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চলেছেন। দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন।

বাংলাদেশ সময় বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট তাকে ঢাকার পথে বহন করবে। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

রাজধানীতে বিএনপি পক্ষ থেকে সংবর্ধনার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে দেখা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে। শেষ গন্তব্য হবে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি।

১৯৬ নম্বর বাড়িটি জিয়া পরিবারের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে যুক্ত। রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর তৎকালীন সরকার খালেদা জিয়াকে বাড়িটি বরাদ্দ দেয়। কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে বাড়ির মালিকানা বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার রাত থেকে বাড়ির চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেয়ালে নতুন রং করা হয়েছে, বসানো হয়েছে চেকপোস্ট। আশপাশের সড়কে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত। স্থানীয় এলাকায় চোখে পড়ে তারেক রহমানের ছবি ও ফেস্টুন।

গুলশানের রাজনৈতিক কার্যালয়েও তারেক রহমানের জন্য আলাদা কক্ষ প্রস্তুত। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানের নতুন চারতলা কার্যালয় থেকেও নির্বাচন ও সংগঠনিক প্রস্তুতি চালানো হচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দলের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। গুলশানের ১৯৬ নম্বর বাড়ি এখন কেবল একটি আবাস নয়; এটি প্রস্তুতি, অপেক্ষা এবং রাজনৈতিক সম্ভাবনার কেন্দ্রবিন্দু হিসেবে দাঁড়িয়ে আছে।

ভিওডি বাংলা/সবুজ/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী