• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

চোরাই তেলবাহী বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ পি.এম.
ইরান উপসাগরে কেশম দ্বীপে  চোরাই তেল বহনকারী বিদেশি ট্যাংকার জব্দ-ছবি: সংগৃহীত

ইরান উপসাগরে কেশম দ্বীপের কাছে তেলবাহী একটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে ইরান। ট্যাংকারটিতে ৪০ লাখ লিটার চোরাই জ্বালানি বহন করা হচ্ছিল। তবে জব্দকৃত ট্যাংকারটির নাম বা দেশের তথ্য ইরানি কর্তৃপক্ষ প্রকাশ করেনি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বিদেশি ওই ট্যাংকার গত বুধবার জব্দ করা হয়। এর আগে, গত সপ্তাহে ইরান বলেছিল, ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাই ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাংকার জব্দ করা হয়েছে। ওই সময়ও ট্যাংকারের নাম কিংবা সেটি কোন দেশের, সেই তথ্যও প্রকাশ করা হয়নি।
 
উচ্চ ভর্তুকি ও জাতীয় মুদ্রার মান ব্যাপকভাবে কমে যাওয়ায় বিশ্বের সবচেয়ে কম মূল্যে জ্বালানি পাওয়া যায় ইরানে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোতে সমুদ্রপথে ব্যাপক জ্বালানি পাচার ঠেকাতে উদ্যোগ নিচ্ছে দেশটি।

বিশ্বের সবচেয়ে কম মূল্যে জ্বালানি পাওয়ায় প্রতিবেশী দেশগুলোতে স্থল ও সমুদ্রপথে জ্বালানি পাচার রোধে ইরান পদক্ষেপ নিচ্ছে। বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, জব্দকৃত ট্যাংকারের নাবিকদের আটক করা হয়েছে এবং বিচারিক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এছাড়া, চোরাচালান নেটওয়ার্ক শনাক্তে অতিরিক্ত তদন্ত চলছে।

এই ঘটনা এমন সময়ে ঘটেছে যখন আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জবাবে তেহরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বা বন্ধ করার হুঁশিয়ারি দিচ্ছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়, যা ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় উদ্বেগ সৃষ্টি করতে পারে।

সূত্র: রয়টার্স, ইরান ইন্টারন্যাশনাল

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদিকে খুনি বললেন ট্রাম্প
মোদিকে খুনি বললেন ট্রাম্প
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ