• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

জাতীয় স্মৃতিসৌধ বেদীতে তারেক রহমানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:১২ পি.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন।  এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

গাড়িতে বসেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান।

এদিকে, রাতে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে শ্রদ্ধা শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার উদ্দেশ্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোত তাই আসতে দেরি হয়েছে। এতটা সময় আপনারা অপেক্ষা করেছেন; আমি আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়াও জনস্রোতের কারণে সূর্যাস্তের আগে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের জ্যেষ্ঠ নেতারা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের নির্ধারিত সময়সীমা অনুযায়ী সূর্যাস্তের আগে সেখানে উপস্থিত হওয়া সম্ভব না হওয়ায় বিকাল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ড. আব্দুল মঈন খান। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও উপস্থিত ছিলেন।

গাড়িতে বসেই জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বইতে স্বাক্ষর করছেন তারেক রহমান।

শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দিন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী