{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু খাল খনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে

২০২৫

আলোচিত সেরা ১২ গান

বিনোদন ডেস্ক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পি.এম.
জেফার, প্রীতম ও দোলা। ছবি-সংগৃহীত

২০২৫ সাল জুড়ে বাংলাদেশের সংগীতাঙ্গন পেয়েছে অনেক নতুন গান। এর মধ্যে রয়েছে চলচ্চিত্র, ওটিটি, নাটক কিংবা কোক স্টুডিও বাংলার গান। এগুলোর মধ্য থেকে কিছু গান শ্রোতাদের মাঝে আলোড়ন তুলেছে। কিছু শীর্ষে রয়েছে ভিউয়ের কারণে। বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সেসব গান থেকে বছরজুড়ে আলোচিত সেরা ১২ গান নিয়ে এই আয়োজন। 

'চাঁদমামা'
'বরবাদ' সিনেমার 'চাঁদমামা' গানটি বছরের সবচেয়ে আলোচিত গানের তালিকায় শীর্ষে রয়েছে। গানটি গেয়েছেন প্রীতম হাসান ও অদিতি রহমান দোলা। গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। 

'লিচুর বাগানে'
'তাণ্ডব' সিনেমার 'লিচুর বাগানে' এ বছরের অন্যতম আলোচিত গান। এর সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম, জেফার, মঙ্গল মিয়া ও আলেয়া বেগম।

'মহাজাদু'
হাবিব ওয়াহিদ ও মেহেরনিগরি রুস্তমের কণ্ঠে 'মহাজাদু' গানটি বেশ আলোচিত হয়েছে। কোক স্টুডিও বাংলার এই গানটি প্রকাশ হওয়ার পর সব ধরনের দর্শক গানটি বেশ পছন্দ করেছেন। 

'গুলবাহার'
'গুলবাহার' গানটি বছরের আলোচিত ও প্রশংসিত গান। গানের কথা ও সুর করেছেন ঈশান মজুমদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন ঈশান মজুমদার ও শুভেন্দু দাস শুভ। শিল্পীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত গানটির ভিউ ৩ কোটির বেশি।

'কন্যা' 
'জ্বীন-৩' সিনেমার 'কন্যা' গানটি দর্শক-শ্রোতাদের মাঝে বেশ আলোচিত হয়েছে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান ও কনা। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানের সুর ও সংগীতায়োজন করেন ইমরান। 

'আমার দিনগুলো সব যায় হারিয়ে আঁধারে'
হাবিব ওয়াহিদ ও ন্যানসির দ্বৈতকণ্ঠে 'হৃদয়ের কথা' নাটকের 'আমার দিনগুলো সব যায় হারিয়ে যায় আঁধারে' গানটি বেশ আলোচিত হয়েছে। গানের কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।

‘বাজি'
দর্শকনন্দিত কণ্ঠশিল্পী ইমন চৌধুরী ও হাশিম মাহমুদের কণ্ঠে কোক স্টুডিও বাংলার 'বাজি' গানটি শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। 

'মহামায়া'
'বরবাদ' সিনেমায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মাঈনুল আহসান নোবেল। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী, সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন।

'মায়াবী'
 'বরবাদ' সিনেমায় কোনাল ও ইমরানের দ্বৈত কণ্ঠে 'মায়াবী' গানটিও শ্রোতাদের মধ্যে বেশ আলোচিত হয়েছে। 

'বন্ধু গো শোনো'
'জংলি' সিনেমায় প্রিন্স মাহমুদের সুরে 'বন্ধু গো শোনো' গানটি চলতি বছরের প্রশংসিত গানের তালিকায় রয়েছে। গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন ইমরান ও কনা। 

'তুই আমার আলতা চুড়ি না'
নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সানজিদা রিমির কণ্ঠে 'তুই আমার আলতা চুড়ি না' গানটির মিউজিক ভিডিও শ্রোতাদের মাঝে বেশ আলোচিত হয়েছে। গানের কথা লিখেছেন নূরে আলম মামুন, সুর করেছেন আফনান অন্তর। সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। 

'চুড়ি ছাম ছাম'
শিল্পী লুইপার কণ্ঠে 'চুড়ি ছাম ছাম' গানের মিউজিক ভিডিও বছর শেষে বেশ আলোচিত হয়েছে। গানটির কথা লিখেছেন সিফাত আব্দুল্লাহ, সুর ও সংগীতায়োজন করেছেন তানভীর।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার
‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি
‘মাদকসেবিদের’ আমেরিকার গল্প শোনাচ্ছে ডিবি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি
গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি