{# Both bootstrap.min.css (190KB) and style.css (129KB) async-loaded via preload + onload swap. Inline critical CSS above covers above-the-fold. #} {# Third-party scripts: GA / ShareThis / Cloudflare on idle. AdSense is special — show_ads_impl_fy2021.js was eating 2.1s CPU, so it loads ONLY when an ad slot is near the viewport. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর সেই নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী শিল্প উদ্যোক্তাদের জন্য ‘ওয়ানস্টপ সেবা’ নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন সশস্ত্র বাহিনীর প্রধানের সঙ্গে মোজতবা খামেনির বৈঠক, নতুন রণকৌশলের নির্দেশ মব কালচার বন্ধে আইন সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাংক খাত শৃঙ্খলায় রেজল্যুশন আইন প্রয়োজন: অর্থমন্ত্রী ঈদ উপলক্ষে স্বল্পমূল্যে তেল-ডাল-চিনি বিক্রি শুরু সোমবার স্থানীয় নির্বাচনে ভরাডুবি, স্টারমারকে দায়িত্ব ছাড়তে আল্টিমেটাম হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু খাল খনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে

তারেক রহমান ও জাইমার জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পূর্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক    ২৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ পি.এম.
তারেক রহমান ও তার এক মাত্র কন্যা জাইমা রহমান। ছবি- সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (২৭ ডিসেম্বর) নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সম্পন্ন করেছেন। দুপুর ১টায় ইসিতে পৌঁছে তিনি নিজ হাতে এনআইডি কার্যক্রম শেষ করেন।

এর আগে তিনি ঢাকার গুলশান এলাকার অনলাইন ফরম পূরণ করেন এবং তার মেয়ে জাইমা রহমানও একইদিনে ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেন।

সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ভোটার নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে রওনা হন। তার আগমনের খবর নিয়ে শাহবাগ মোড় ও আশপাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

গত বৃহস্পতিবার দেশে ফেরার পর তারেক রহমান জিয়াউর রহমানের কবর জিয়ারত ও সমর্থকদের অভ্যর্থনা গ্রহণ করেন। এছাড়া সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ
রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপস নয়: আসিফ মাহমুদ
গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেনে মব সৃষ্টি করা হয়েছে: নাছির
গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেনে মব সৃষ্টি করা হয়েছে: নাছির
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল
ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল