• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা

ট্রেন চলাচল বন্ধ, গফরগাঁওয়ে রেললাইনে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি    ২৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পি.এম.
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ঘিরে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মনোনয়নবঞ্চিত নেতা মুশফিকুর রহমান সিদ্দিকীর সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশনে ভাঙচুর ও রেললাইনে আগুন দেন। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। স্টেশন মাস্টারকে কক্ষ থেকে বের করে দিয়ে তালা লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিতপত্রে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর প্রার্থিতা নিশ্চিত হওয়ার খবর এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান ও তার ভাতিজা দলের সদস্য মুশফিকুর রহমানের অনুসারীরা এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে নেমে আসেন।

বিকাল ৪টার দিকে সিদ্দিকুর রহমান ও মুশফিকুর রহমানের শতাধিক অনুসারী গফরগাঁও রেলস্টেশনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা স্টেশনমাস্টারের কক্ষে ঢুকে তাকে বের করে দিয়ে বাইরে থেকে তালা লাগিয়ে দেন। এরপর রেললাইনের ওপর টায়ার ও কাঠ ফেলে আগুন ধরিয়ে দেন। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর স্থানীয় ইনচার্জ সিরাজুল ইসলাম  জানান, রেললাইনের বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তাছাড়া উপজেলা শহরে সব ব্যাবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান, মনোনয়নবঞ্চিত নেতার সমর্থকরা প্রথমে বিক্ষোভ শুরু করে, পরে তারা রেললাইনে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ ও রেলওয়ে পুলিশ কাজ করছে। 

এ বিষয়ে মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চু বলেন, 'গফরগাঁওয়ের মানুষ দীর্ঘ দেড় দশক ভোটাধিকার বঞ্চিত। আমার লক্ষ্য হবে শান্তি ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। সবাইকে নিয়ে বৈষম্যহীন গফরগাঁও গড়ে তুলব।' আপাতত মনোনয়ন ফরম পূরণের কাজে ব্যস্ত রয়েছেন বলে উল্লেখ করেন তিনি। 

এ বিষয়ে মনোনয়নবঞ্চিত মুশফিকুর রহমান বলেন, 'যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি যোগ্য নন। এ কারণে বিএনপির সব গ্রুপ এক হয়ে মাঠে নেমেছে। রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিয়েছে।' 

অপর মনোনয়নবঞ্চিত নেতা সিদ্দিকুর রহমান বলেন, 'আমি বর্তমানে ঢাকায় রয়েছি। বিক্ষোভে আমার লোকজন থাকতে পারে বলে জেনেছি। দলের হাইকমান্ডের সিদ্ধান্ত মোটেও ঠিক হয়নি।'

ভিওডি বাংলা/ এমএম/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার