• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এ.এম.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ধারাবাহিকতায় রোববার ২৮ ডিসেম্বর তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন চৌধুরীর কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভিওডি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। গুলশান ও বনানী নিয়ে গঠিত এই অভিজাত আসনে বিএনপির শীর্ষ নেতার আগমনের খবরে রাজনৈতিক মহলে এখন নতুন সমীকরণ শুরু হয়েছে।

তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের ভোটার হওয়ার প্রক্রিয়াও এখন চূড়ান্ত পর্যায়ে। শনিবার রাতে নির্বাচন কমিশনের এনআইডি উইং তাদের পরিচয়পত্র প্রস্তুতের বিষয়টি নিশ্চিত করেছে। আজ বিকেলের মধ্যে কমিশন সভায় অনুমোদনের পর তারা আনুষ্ঠানিকভাবে গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। নিয়ম অনুযায়ী, ভোটার তালিকায় নাম ওঠার পর মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য তারা মাত্র একদিন সময় পাবেন।

বগুড়ার পর ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র তোলায় দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই দ্বিমুখী শক্ত অবস্থান নির্বাচনী লড়াইয়ে বিএনপিকে এক বিশেষ সুবিধাজনক জায়গায় নিয়ে যাবে। এখন সবার নজর নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক অনুমোদনের দিকে, যা সম্পন্ন হলেই চূড়ান্ত হবে তার সরাসরি সংসদ নির্বাচনে অংশগ্রহণের পরবর্তী ধাপ।

এদিকে বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের