• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনের নেতৃত্বে সালাম-ডোনার

নিজস্ব প্রতিবেদক    ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ পি.এম.
সমন্বয়কদের সাথে নিয়ে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি-সংগৃহীত

ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন কার্যক্রমে নেতৃত্ব দেবেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ও অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। এ আসনের নির্বাচনী কার্যক্রমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম। তিনি প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিলের আরেক সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারও নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নেতৃত্ব প্রদান করবেন।

সমন্বয়কদের সাথে নিয়ে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ভিওডি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, এই নেতৃত্বের মাধ্যমে ঢাকা-১৭ আসনে দলীয় অবস্থান আরও শক্তিশালী ও সুসংহত হবে।

সমন্বয়কদের সাথে নিয়ে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ নির্বাচনী আসনে ‘ধানের শীষ’-এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার শফর উদ্দিন চৌধুরীর কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

অন্যদিকে, আগামীকাল সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটারিং অফিসারের কার্যালয়ে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন তার নির্বাচনী কার্যক্রমে নেতৃত্ব দেওয়া প্রধান নির্বাচন সমন্বয়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও ভিওডি বাংলা’র সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের আরেক সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার। 

ভিওডি বাংলা/ এমএইচ

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী