• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঘন কুয়াশায় ঢাকায় অবতরণে ব্যর্থ হয়ে কলকাতায় ৪ ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক    ১ জানুয়ারী ২০২৬, ০১:৩৪ পি.এম.
আন্তর্জাতিক ফ্লাইটগুলো নিরাপত্তাজনিত কারণে বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে-ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত চারটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়েছে। রানওয়ে দৃশ্যমান না হওয়ায় নিরাপত্তার কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। 

বিমানবন্দর সূত্র জানায়, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই ও দোহা থেকে আসা দুটি ফ্লাইট, মদীনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করতে না পারায় কলকাতায় অবতরণ করেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয় এবং ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ঢাকায় ফিরে আসে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের ১৭ জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু জেলা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে এবং আগামী পাঁচদিনের মধ্যে দেশের তাপমাত্রা আরও কমতে পারে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা