• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচারের রায় কার্যকর করতে হবে সারজিস

পঞ্চগড় প্রতিনিধি    ১ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি-সংগৃহীত

শহীদ ওসমান হাদির খুনিদের ১২ ফেব্রুয়ারির মধ্যে গ্রেপ্তার করে বিচার কার্যকর না করলে তা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জার হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সারজিস আলম পঞ্চগড়-১ আসনে ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী।

সারজিস আলম বলেন, ‘আমরা আমাদের জায়গা থেকে যতবার কথা বলেছি, ততবারই সংস্কার ও বিচারের বিষয়টি সামনে এনেছি। শেখ হাসিনা বাংলাদেশের বহু মানুষকে খুন করেছেন। এরপর তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করার বিষয়ে আমরা প্রত্যাশিত গতি দেখতে পাচ্ছি না। আমরা চাই, তাকে দ্রুত বাংলাদেশে এনে রায় কার্যকর করা হোক।’
 
তিনি আরও বলেন, ‘আমাদের ভাই শহীদ ওসমান হাদিকে দিনে-দুপুরে হত্যা করা হলো। সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত শনাক্ত আসামিদেরও ধরা যাচ্ছে না। তারা বাংলাদেশে, না ভারতে তা জানা যাচ্ছে না। আসামিরা যেখানেই থাকুক, আমাদের পরিষ্কার দাবি অন্তর্বর্তীকালীন সরকার যেন ১২ ফেব্রুয়ারির পূর্বেই খুনিদের গ্রেপ্তার করে বিচারের রায় দেয় এবং তা কার্যকর করে।’
 
সারজিস হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নির্বাচনের আগে সরকার যদি এটা করতে না পারে, তবে এর চেয়ে বড় লজ্জা এই সরকারের জন্য আর কিছু হতে পারে না। তাই আমরা বারবার বিষয়টি মনে করিয়ে দিচ্ছি।’

এসময় এনসিপির পঞ্চগড় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার