• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান: উপপ্রধানমন্ত্রী কংগ্রেসের পর আরেকটি দলের সমর্থন চাইলেন বিজয় পশুবাহী পরিবহনে চাঁদাবাজি হলে কঠোর ব্যবস্থা: মীর শাহে আলম কেরাণীগঞ্জে ট্রাকে ৬৯ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার মধ্যরাতে হলের তালা ভেঙে আবাসিক ছাত্রীদের বিক্ষোভ লিমন-বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয় র‍্যাব আহত হওয়া এলাকায় রাতভর চিরুনি অভিযান, বিপুল মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের উত্থান, শ্রীলঙ্কা পেছনে

তারেক রহমানের সঙ্গে গুলশানে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৪ পি.এম.
তারেক রহমানের সঙ্গে গুলশানে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাক্ষাৎ। ছবি: ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান আজ ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় গুলশান চেয়ারপার্সন অফিসে শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন: মীর নাসির হোসেন (প্রাক্তন সভাপতি, এফবিসিসিআই), আনোয়ার-উল আলম চৌধুরী (সভাপতি, বিসিআই), মোহাম্মদ হাতেম (সভাপতি, বিকেএমএ), মতিন চৌধুরী (প্রাক্তন সভাপতি, বিটিএমএ), কামরান টি. রহমান (সভাপতি, এমসিসিআই), মইনুল ইসলাম স্বপন (সভাপতি, বিএসএমএ), আব্দুল হাই সরকার (সভাপতি, ব্যাবি), সিমিন রহমান (নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশ ও সিইও, ট্রান্সকম গ্রুপ), মতিউর রহমান (চেয়ারম্যান, উত্তরা মটরস কর্পোরেশন লিমিটেড), আমিরুল হক (ব্যবস্থাপনা পরিচালক, সিকম গ্রুপ), ফজলুল হক (প্রাক্তন সভাপতি, বিকেএমইএ), প্রীতি চক্রবর্তী (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিসিআই), এ.কে. আজাদ (প্রাক্তন সভাপতি, এফবিসিসিআই), আজিজুল কায়সার টিটু (পারটেক্স গ্রুপ), জাহাঙ্গীর আলম (সভাপতি, স্টিল মিল মালিক সমিতি), মাহবুবুর রহমান (সভাপতি, আইসিসি বাংলাদেশ), মাহমুদ হাসান খান (সভাপতি, বিজিএমইএ), শওকত আজিজ রাসেল (সভাপতি, বিটিএমএ), তাসকিন আহমেদ (সভাপতি, ডিসিসিআই), মোঃ শাহরিয়ার (সভাপতি, বিজিএপিএমইএ), আব্দুল মুক্তাদির (সভাপতি, বিএপিআই), তপন চৌধুরী (ব্যবস্থাপনা পরিচালক, স্কয়ার গ্রুপ), মোস্তফা কামাল (চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ), আহসান খান চৌধুরী (চেয়ারম্যান ও সিইও, প্রাণ গ্রুপ), আলীহুসাইন আকবর আলী (চেয়ারম্যান, বিএসআরএম), কুতুবউদ্দিন আহমেদ (প্রাক্তন সভাপতি, বিজিএমইএ), ফজলি শামীম এহসান (সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন), নাহিদ কবির (প্রাক্তন সভাপতি, এমসিসিআই), হোসেন খালেদ (প্রাক্তন সভাপতি, ডিসিসিআই) এবং শরীফ জহির (চেয়ারম্যান, ইউসিবিএল)।
এছাড়াও  বিএনপির স্থায়ী কমিটি সদস্য  আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন বলে জানান শায়রুল।

ভিওডি বাংলা/ সবুজ/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতায় সময় লাগবে আরও ২ মাস
মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতায় সময় লাগবে আরও ২ মাস
গণতন্ত্র ‘উদ্ধার’ হয়েছে, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: গয়েশ্বর
গণতন্ত্র ‘উদ্ধার’ হয়েছে, প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: গয়েশ্বর
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির
শাপলা চত্বরের ঘটনা তদন্তে স্বাধীন কমিশন চান জামায়াত আমির