• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

স্থগিত জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ

নিজস্ব প্রতিবেদক    ৫ জানুয়ারী ২০২৬, ১১:০২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে স্থগিত হওয়া অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৫ জানুয়ারি) পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী একই সময় ও একই কেন্দ্রে এসব পরীক্ষা নেওয়া হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, রাষ্ট্রীয় শোক পালনের কারণে গত বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠেয় জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ ৫ জানুয়ারি পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র সংগ্রহের প্রয়োজন নেই এবং পরীক্ষার অন্যান্য নিয়ম ও নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

একই কারণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইবতেদায়ি পঞ্চম শ্রেণি ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষাও আজ অনুষ্ঠিত হচ্ছে। বোর্ড সূত্র জানায়, সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে ৩১ ডিসেম্বরের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। আজ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সেই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এর প্রেক্ষিতেই ৩১ ডিসেম্বরের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য