• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

২ দেশের সরকার পতনের হুমকি দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০১:৫৭ পি.এম.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে ভয়াবহ এক সামরিক অভিযান চালানোর মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীসহ তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদুরোর এমন করুণ পরিণতি ঘটানোর পর এবার আরও দুই দেশের সরকারকে ভায়ানক হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার মতো লাতিন আমেরিকারই আরও দুই দেশ-কলম্বিয়া ও কিউবার সরকারের পতন অতি সন্নিকটে বলে হুঁশিয়ার করেছেন তিনি। 

রোববার (৪ জানুয়ারি) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে ‘অসুস্থ’ আখ্যা দেন এবং যুক্তরাষ্ট্রে কোকেন সরবরাহের অভিযোগ তুলে বলেন, এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সোমবার (৫ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

ট্রাম্প কিউবার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন। তার মতে, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার তেল ও সহযোগিতা। এখন যেহেতু ভেনেজুয়েলা মার্কিন প্রভাবের আওতায় এসেছে, তাই কিউবার বর্তমান সরকার টিকে থাকা প্রায় অসম্ভব।

উল্লেখ্য, গত শনিবার মেক্সিকোর নিকটবর্তী দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করে মার্কিন এলিট ফোর্স ‘ডেল্টা ফোর্স’। দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দীর্ঘ ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে নিয়ে যায় তারা। 

মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগ এনেছে ট্রাম্প প্রশাসন এবং সোমবার স্থানীয় সময় দুপুরে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার কথা রয়েছে। ভেনেজুয়েলার সরকারের এই নাটকীয় পতন ঘটানোর পর কলম্বিয়া ও কিউবা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে।

লাতিন আমেরিকায় ভেনেজুয়েলার পতনের পর কলম্বিয়া ও কিউবা নিয়ে ট্রাম্পের বক্তব্য চরম আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা