• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

নাইজেরিয়ার বাজারে সশস্ত্র হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৫:৩০ পি.এম.
নাইজার রাজ্যের ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে সশস্ত্র হামলা-ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি বাজারে সশস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার একটি সশস্ত্র চক্র ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হামলা চালায়। হামলাকারীরা বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি চালায়, অনেককে অপহরণ করে এবং খাদ্য লুট করে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বোলা টিনুবু হামলার নিন্দা জানিয়ে নিরাপত্তা বাহিনীকে অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, “তারা আমাদের জাতির সংকল্প পরীক্ষা করছে এবং তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের পূর্ণ পরিণতি ভোগ করতে হবে।” এছাড়া, হামলার সময় অপহৃত সকল ব্যক্তিকে অবিলম্বে উদ্ধার করারও নির্দেশ দিয়েছেন।

নাইজার রাজ্য সাম্প্রতিক সময়ে একাধিক সশস্ত্র হামলার ঘটনায় বিচলিত। গত ২১ নভেম্বর, বন্দুকধারীরা পাপিরির সেন্ট মেরি’স প্রাইভেট ক্যাথলিক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে ৩১৫ জনকে অপহরণ করেছিল। এর মধ্যে ৩০৩ জন ছাত্র এবং ১২ জন শিক্ষক ছিলেন। পরে অনেককে উদ্ধার করা হয়।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা