• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদুরোকে আটকানোর পর বিশ্ববাজারে তেলের দাম কমল

আন্তর্জাতিক ডেস্ক    ৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পি.এম.
ছবি: সংগৃহীত

মার্কিন ডেল্টা ফোর্সের অভিযান শেষে মাদুরোকে কারাকাস থেকে ধরে নিউইয়র্কে নেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে সোনা ও রুপার দিকে ঝুঁকছেন।

গত শনিবার মধ্যরাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে সেখান থেকে মাদুরোকে ধরে নিউইয়র্কে নিয়ে এসেছে মার্কিন সেনারা।

বিশেষজ্ঞরা বলেছেন, ভেনেজুয়েলার তেল রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার যে সমস্যার সৃষ্টি হচ্ছে, সেটি বিশ্বের অন্যান্য জায়গার সরবরাহ থেকে খুবই সহজেই কাটিয়ে তোলা যাবে।

তেলের দাম কমলেও সোনা, রুপাসহ অন্যান্য দামি ধাতবের দাম বেড়েছে। কারণ বিনিয়োগকারীরা এখন এসব ধাতুর দিকে ঝুঁকছেন। তাদের কাছে সোনা হলো সবেচেয়ে নিরাপদ। যেখানে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা নেই।

বিবিসি জানিয়েছে, সোনার দাম আজ প্রায় ২ শতাংশ বেড়ে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪০৮ আউন্স। অপরদিকে রুপার দাম বেড়েছে ৩ দশমিক ৫ শতাংশ।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা