• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শীতে বউ সাজে ধরা দিলেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক    ৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫৭ পি.এম.
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস-ছবি-ভিওডি বাংলা

নতুন বছরের শুরুতেই শীতের হাওয়ায় রূপালি বউ সাজে ফটোশুট করেছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। মসলিন সাদা লেহেঙ্গা ও জারদৌসি ওড়নায় সাজিত অভিনেত্রী নেটিজেনদের মুগ্ধ করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ৭টি ছবি আপলোড করেন অপু।

ছবিতে দেখা যায়, মসলিন শুভ্র সাদার পোশাকে রুপালি জারদৌসি কাজের লেহেঙ্গা পরেছেন। এর ওপর ছিল ফ্লোর টাচ গাউন কোটি। পোশাকের সঙ্গে ওড়নাও ছিল কারুকার্যে পরিপূর্ণ।

কানে ও গলায় পরেছেন ভারী গয়না। মাথায় পরেছিলেন ছোট আকারের টিকলি। হাতে ম্যাচিং আংটি। গয়নাতে ছিল পান্নার উপস্থিতি।

নতুন ফটোশুটে এভাবেই ধরা দিয়েছেন অভিনেত্রী। এদিকে নতুন বছরে ফটোশুটের পাশাপাশি পুরোদমে সিনেমার কাজও শুরু করেছেন। দুইটি সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

অপু বিশ্বাস অভিনীত নতুন দু’টি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’। নির্মাতা বন্ধন বিশ্বাস পরিচালিত ও এম.কে প্রোডাকশন প্রযোজিত ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং নবাগত নায়ক পীযূস সেনের বিপরীতে দেখা যাবে অপুকে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন নাঈম-শাবনাজ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
দুই যুগের অপেক্ষার পর জাতীয় স্বীকৃতি পেলেন প্রিন্স মাহমুদ
শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই
অপু বিশ্বাস: শাকিবকে নিয়ে ব্যক্তিগত জীবনে কোনো স্মৃতি নেই