• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার তারেক রহমান: খসরু

নিজস্ব প্রতিবেদক    ৭ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি-ভিওডি বাংলা

তারেক রহমান আগামী দিনের গণতন্ত্রের টর্চবেয়ারার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। 

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘসময় ধরে বহন করেছিলেন। এখন সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। এখন গণতন্ত্রের টর্চবেয়ারার (মশালবাহী) হচ্ছেন তারেক রহমান। সমস্ত জাতিকে তিনি ঐকবদ্ধ হয়ে ফ্যাসিস্টমুক্ত করতে সক্ষম হয়েছেন। আমাদের আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার হচ্ছেন তারেক রহমান। আমাদের যেটা করতে হবে, সেটা হলো আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। জাতিকে শৃংখলিত করতে হবে।’   

বেগম খালেদা জিয়া কখনো আপোস করেননি মন্তব্য করে তিনি বলেন, ‘তিনি আপসহীন ছিলেন। কিন্তু যারা পালিয়ে গেছে, তারাও আপোস করেছে। যারা আজকে আমাদের সাথে নির্বাচন করছে, তাদের মন্তব্যও ১/১১ এর পক্ষে ছিল। তারা ১/১১ এর সময় সহায়ক ভূমিকা পালন করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কম্প্রোমাইজ করেনি। এরপরে স্বৈরাচারের শুরু থেকে পতন পর্যন্ত জীবনের বিনিময়েও কোনো ধরনের আপোস করেননি।’  

বেগম খালেদা জিয়াকে ভালোবেসে কোটি কোটি মানুষ তাঁর জানাজায় গেছেন উল্লেখ করে আমীর খসরু বলেন, ‘এটা একদিনে তৈরী হয়নি। হৃদয়ের টানে মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে এবং আমরা সেটির প্রতিফলন দেখেছি। সারা বিশ্বে এত বড় জানাজা হয়েছে, সেটা আমার অন্তত জানা নেই। বাংলাদেশের মানুষের জন্য বেগম জিয়ার মনে জায়গা ছিল। সেটা আমাদেরকে ধরে রাখতে হবে।’ 

জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবদুল লতিফের সভাপতিত্বে শোক সভা ও দোয়া মাহফিলে এসময় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ সবুজ/ এমএম

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী