• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নওগাঁয় প্রশ্ন ফাঁস চক্রের ৮ সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ০২:১৭ পি.এম.
ছবি: সংগৃহীত

নওগাঁয় সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িত ৮ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে একটি পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জানা গেছে, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ৮ জনকে শনাক্ত করা হয়। এর মধ্যে তিনজনকে চক্রের “মাস্টারমাইন্ড” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনটি পার্বত্য জেলা ব্যতীত দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।

এ পরীক্ষায় মোট ১০ লাখ ৮০ হাজার ৮০ জন পরীক্ষার্থী অংশ নেবেন। প্রার্থীদের কেন্দ্রে প্রবেশসহ অন্যান্য নির্দেশনা ইতোমধ্যেই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা, প্রবেশ ও আচরণ সংক্রান্ত সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য