• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সংঘর্ষের পর বাসে আগুন, পুড়ে প্রাণ গেল চারজনের

কুমিল্লা প্রতিনিধি    ৯ জানুয়ারী ২০২৬, ০৩:০৫ পি.এম.
সংঘর্ষের পর বাসে আগুন। সংগৃহীত ছবি

কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুই শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসের ভেতর থেকে একজন নারী, একজন পুরুষ ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তদন্ত করা হচ্ছে।

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার