• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

উদ্বোধন করলেন উপাচার্য

মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভ নতুন রূপে

বাকৃবি প্রতিনিধি    ১২ জানুয়ারী ২০২৬, ০৫:১২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশের সর্বকনিষ্ঠ ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এটিএম খালেদের স্মৃতিস্তম্ভের সংস্কারকাজের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকাজের উদ্বোধন করেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক । এ সময় বীর প্রতীক এটিএম খালেদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উপাচার্য তাঁর বক্তব্যে বীর প্রতীক এটিএম খালেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এমন স্মৃতিচিহ্ন সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এটিএম খালেদ ১৯৫৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মহান মুক্তিযুদ্ধে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত হন। তিনি ১৯৭৩–৭৪ শিক্ষাবর্ষে বাকসুর নির্বাচিত ক্রীড়া সম্পাদক ছিলেন এবং ফুটবল ও হকিতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিশ্ববিদ্যালয়ের ‘ব্লু’ খেতাব অর্জন করেন। তিনি বাকৃবি শাখা ছাত্রদলের প্রথম আহ্বায়ক ও সংগঠনের প্রথম শহীদ হিসেবেও পরিচিত।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ আরাফাত হোসাইন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার