• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বাকৃবিতে রোভার স্কাউটের বার্ষিক ক্যাম্পের সনদ বিতরণী অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি    ১৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৬ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্কাউটের বার্ষিক ক্যাম্পের সমাপনী ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বার্ষিক ক্যাম্প পরিচালক ও গ্রুপ সম্পাদক ড. মো. জহিরুল আলম বলেন, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় ছাত্র বিষয়ক বিভাগের কনফারেন্স রুমে রোভার স্কাউট গ্রুপ এর আয়োজনে রোভারবৃন্দ অংশগ্রহণ করেন।

ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবির প্রোক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম। দুইজন রোভার তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় অংশগ্রহণকারী ৬০ জন রোভারকে সনদপত্র  বিতরণ করা হয়।

অধ্যাপক ড. মো. শহীদুল হক তার বক্তব্যে বলেন, রোভার স্কাউট একটি শিক্ষামূলক, সেবাধর্মী ও সেবার মানসিকতা তৈরী করে সুনাগরিক হিসেবে দেশ সেবার আত্মনিয়োগ করে থাকে। রোভারগণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সহযোগিতাসহ জাতীয় দিবসগুলোতে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করছে।

বিশেষভাবে রোভারের গ্রুপ সম্পাদক ড. জহিরুল আলম এই সহশিক্ষা কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

তিনি আরও বলেন, প্রাক্তন রোভারগণ ইতোমধ্যে দেশে ও বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। 

বার্ষিক ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন স্কীল ডেভেলপমেন্ট সক্ষমতা বাড়াতে, এসডিজি, প্রাথমিক প্রতিবিধান, উদ্ধার কাজ, জ্ঞান ও দক্ষতা আরও সমৃদ্ধ হয়েছে। 

উল্লেখ্য, ২০ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপি বার্ষিক ক্যাম্প অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রিসোর্স পারসন উক্ত ক্যাম্পে গেস্ট শিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন।
 
ভিওডি বাংলা-আরাফাত হোসাইন/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার