• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই খামেনির জানাজায় কূটনৈতিক বার্তা তেহরানের ক্যান্সারে আক্রান্ত হৃদয়ের পাশে ক্রীড়া মন্ত্রণালয় ডিএসসিসির অভিযানে উচ্ছেদ অবৈধ নার্সারি ও দোকান জুলাই-আগস্ট জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা ইশরাকের পিজিআরের নিরাপত্তা কৌশলে জনগণ যেন বিচ্ছিন্ন বোধ না করে: প্রধানমন্ত্রী কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অভিজ্ঞ নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ: আবদুস সালাম পোল্যান্ড সীমান্তে ৯ বাংলাদেশিসহ ৫৪ অভিবাসী আটক সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষেধ

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৪৬ পি.এম.
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে নিজেদের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে ইরানের এক কর্মকর্তা রয়টার্সকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে। এই হুমকির পরই যুক্তরাষ্ট্রের সেনা সরানোর তথ্য সামনে এলো।

প্রাথমিকভাবে জানা যায়, কাতারের দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল-উদেইদ থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কিছু সেনাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরে জানা গেছে, মধ্যপ্রাচ্যের অন্যান্য ঘাঁটি থেকেও মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে, তার মধ্যে আল-উদেইদ ঘাঁটিই সবচেয়ে বড়। এখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন।

এর আগে গত বছরের জুনে দখলদার ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বাঙ্কার ব্লাস্টার বোমা হামলা চালায়। ওই হামলার আগেও আল-উদেইদ ঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়া হয়েছিল। পরে ইরান ওই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও তা ছিল সীমিত আকারের।

উল্লেখ্য, ২০২০ সালে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ওই সময় ভুলবশত একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করে ইরান।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা
খামেনির প্রথম জানাজা আজ, কানায় কানায় পূর্ণ গ্র্যান্ড মোসাল্লা
রাশিয়ায় নৌঘাঁটি ও তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ হামলা
রাশিয়ায় রাতের আঁধারে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
ছবি: সংগৃহীত
খামেনির আদর্শ মুসলিম ঐক্যের প্রেরণা: পেজেশকিয়ান