• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শ্রমিকের হাটে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জ প্রতিনিধি    ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:৪৭ পি.এম.
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শ্রমিকের হাটে শীতবস্ত্র বিতরণ। ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জে শ্রমিকের হাট ও ছিন্নমূল দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলার মূলধারার সাংবাদিকদের সংগঠন ‘কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম।’

সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের আখড়াবাজার মোড়ে অস্থায়ী শ্রমিকের হাটে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করা হয়। একই সময় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, রিকসা চালক ও চায়ের দোকানের কর্মচারীদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের কর্মকর্তারা।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শ্রমিকের হাটে শীতবস্ত্র বিতরণ।
 
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক চ্যানেল আই এর কিশেরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল, যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম পিংকু, কোষাধ্যক্ষ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শরফ উদ্দীন জীবন, দপ্তর সম্পাদক ও সাহারা টিভির জেলা প্রতিনিধি মেহবুব আলম মনি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ঢাকা জার্ণালের জেলা প্রতিনিধি তারেক রহমান, কার্যকরী পরিষদ সদস্য ও এখন টিভির জেলা প্রতিনিধি মশিউর কায়েস, মোহনা টিভির জেলা প্রতিনিধি ওমর সিদ্দিক রবিন, এবিসি নিউজের জেলা প্রতিনিধি রুবেল হোসাইনসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্যোগে শ্রমিকের হাটে শীতবস্ত্র বিতরণ।

প্রচন্ড শীতে কম্বল হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন দরিদ্ররা। রশিবাদ থেকে শ্রম বিক্রি করতে আসা আব্দুল মোতালেব বলেন, ‘ভোর থাইক্যা এইহানে কামের লাইগ্যা বইস্যা থাহি। শীতের শরীর জইম্যা যাইতাসে। বাবারে এই সময়ে কম্বলডা পাওনে খুব উপকার হইসে।’ পৌরসভার কয়েকজন নারী পরিচ্ছন্নতা কর্মী কম্বল হাতে পেয়ে বলেন, ‘ভোর থাইক্যা সব রাস্তা ঝাড়ু দেই। অনেক ঠান্ডা রাগে। কম্বল পাওয়াতে অনেক উপকার হইসে।’

কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ জানান, ‘সংগঠনের সদস্যদের সহযোগিতায় শীতার্থ মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়েছে। ভবিষ্যতে আমাদের সাধ্যমতো দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করবো।’

ভিওডি বাংলা/ মোঃ ওমর সিদ্দিক রবিন/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার