• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জনসভায় যোগ দেবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ২১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৯ এ.এম.
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-ছবি-ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জ সফর করবেন। এদিন তিনি আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত একটি জনসভায় যোগ দেবেন বলে জানিয়েছে জেলা বিএনপি।

জনসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র পাঠানো হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে পাঠানো ওই আবেদনে জনসভা উপলক্ষে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি উল্লেখ করা হয়।

আবেদনপত্রে আরও জানানো হয়েছে, জরুরি প্রয়োজনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াতের সুবিধার্থে পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাড নির্মাণের প্রয়োজন হতে পারে। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ আবেদনপত্রে উল্লেখ করেন, জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, যানবাহন নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি এ বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে জনসভা সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সভা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। দলীয় নেতারা আশা করছেন, এই জনসভা নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এবং দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে।

জেলা বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন, ২২ জানুয়ারি থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার কার্যক্রম শুরু হবে। এর অংশ হিসেবে ওইদিন সিলেট থেকে নির্বাচনি প্রচারণা শুরু করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী