• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক    ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ এ.এম.
মরহুম আরাফাত রহমান কোকো-ছবি-ভিওডি বাংলা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দলীয় সূত্র জানায়, সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৯টা ৩০ মিনিটে সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এছাড়া, কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আরেকটি দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, আরাফাত রহমান কোকো ক্রীড়াঙ্গনে সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার অকাল মৃত্যুতে দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রতিবছর তার মৃত্যুবার্ষিকীতে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে বিএনপি।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী